ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার ২৯ আগস্ট সকালে জেলা কারাগারের কারাবন্দীদের কারাভোগের পর আত্মনির্ভরশীল করার লক্ষ্যে জেলা কারাগার, সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর ও ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক সহযোগিতায় ৩/৬ মাস মেয়াদী ৫টি কোর্সের (বেসিক রেফ্রিকারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ব্লক বাটিক, বেসিক ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং, সেলাই ও মোবাইল সার্ভিসিং) পুরুষ ও মহিলা কয়েদীদের মাঝে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেল সুপার মোঃ ইকবাল হোসেন।

প্রশিক্ষণের সমাপনী, সনদ বিতরণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপপরিচালক আঃ কাইয়ুম,যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আমির আলী,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন নেছা।

বিশেষভাবে উল্লেখ্য যে, ৫টি কোর্সের সমাপনান্তে ৫৩ জন কারাবন্দীকে সনদ ও ১৮ জন কারাবন্দীকে বিভিন্ন উপকরণ সামগ্রী প্রদান করা হয়।