প্রেস বিজ্ঞপ্তি: রামগড় তথ্য অফিসের আয়োজনে আজ সোমবার২৯ আগস্ট সকালে মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং সাফল্য অর্জন বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ,গুজব ও সাম্প্রদায়িকতা বিরোধী সচেতনতা, বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং মাদক ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যোঘ্যাছোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যয়জরী মহাজন,,ইউপি সচিব অপু দে, সাবেক চেয়ারম্যান ও যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কে আজাদ,ইউপি সদস্য আবদুল মতিন,ইউপি সদস্য শাহিনা আক্তার এবং অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
দুই শতাধিক মহিলা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং গুজব,বাল্যবিবাহ, ও সাম্প্রদায়িকতা বিরোধী সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে নবারুণ ও সচিত্র বাংলাদেশ পুস্তিকা বিতরণ করা হয়।
Post Views: 307




