মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৮ আগষ্ট) বিকেল ৩ টায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরী হল রুমে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ শামশুল হুদা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা ইসলাম আহমদ, বীর মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মিলন কান্তি পাল, বীর মুক্তিযোদ্ধা সতিন্দ্র মোহন দে।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক এম নুরুল হাকিম নুকী, সহ-সভাপতি সিরাজুল হক, শহিদুল ইসলাম, রতন কান্তি দে ও মাষ্টার আবু তাহের। এসময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা যুগ্ন সম্পাদক নুরুল আজিম, শ্রম সম্পাদক লিটন মল্লিক, সদস্য আব্দু সালাম, হেলাল উদ্দিন, আনোয়ার কামাল বাদল, চকরিয়া উপজেলা কমিটির সাধারন সম্পাদক ফিরোজ আহমদ বাবু, সহ-সভাপতি নেজাম উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, সদস্য সাজ্জাদ হোসেন, ঈদগাঁও উপজেলা কমিটির সহ-সভাপতি উত্তম কুমার মল্লিক,সদস্য আব্দুল কাদের, আবু তৈয়ব, নুরুল আক্কাস ও জাফর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধার সন্তান মোঃ ফিরোজ আহমেদ।
Post Views: 280




