আবিদুর রহমান বাবুল,চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশে সারাদেশে জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শনিবার ২৭ আগস্ট বিকাল ৩টায় উপজেলার গাছবাড়ীয়া কলেজে গেইেটে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।
এই উপলক্ষ্যে আ’লীগ অঙ্গ সংগঠনের উদ্দ্যোগে এক আলোচনা সভা গাছবাড়ীয়া কলেজ গেইটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।
প্রধান অতিথি হাবিবুর রহমান বলেন- বিএনপি জামাত অতিথের মতো সারাদেশে নতুন করে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করে শান্তিপূর্ণ দেশে অশান্তির পায়তারা শুরু করেছেন। স্বাধীনতা প্রাপ্তি থেকে বর্তমান পর্যন্ত আওয়ামীলীগ বাংলাদেশকে উন্নয়নের রোড মডেলে পরিণত করেছেন। সন্ত্রাস নৈরাজ্যবাদ থেকে দেশকে মুক্ত করেছেন। মানুষ আ’লীগের শাসন আমলে শান্তিপূর্ণ ভাবে প্রত্যাহিক জীবন অতিবাহিত করছেন। অতিথে জামাত বিএনপির এদেশের আগুন সন্ত্রাসের মাধ্যমে শান্তি পূর্ণ ও নিরীহ অনেক মানুষকে হত্যা করেছেন। বর্তমানে দেশে অরাজকতার মাধ্যমে অশান্তি সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছে। দেশ প্রেমিক আওয়ামলীগকে এই সমস্ত অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এ সব অরাজকতা প্রতিরোধ করার জন্য সকলের নিকট তিনি আহ্বান করেছেন।
উপজেলা যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আ’লীগ নেতা শেখ টিপু চৌধুরী, যুবলীগের যুগ্ন আহ্বায়ক এস.এম মুছা তছলিম, কমিশনার লোকমান হাকীম, পৌরসভা যুগ্ন আহ্বায়বক ফরিদুল ইসলাম, ছাত্রলীগ আলমগীরুল ইসলাম চৌধুরী, মারজাদুল ইসলাম, হাশিমপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রহিম, পৌর যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আকতা হোসেন, যুবলীগের মো. শাহী ইমরান রাজু প্রমুখ।
এছাড়াও শনিবার সকাল ১০টায় পৌরসভা আ’লীগের উদ্দ্যোগে আহ্বায়ক কাইছার উদ্দীনের নেতৃত্বে এবং পৌরসভা যুবলীগ সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে পৃথক পৃথক জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতি হয়।




