প্রেস বিজ্ঞপ্তি: বান্দরবান পার্বত্য জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ- এর আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার ২৫ আগস্ট সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক  ইয়াছমিন পারভীন তিবরীজি।
সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম, সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ , সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); মোহাম্মদ রেজা সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার, বান্দরবান সদর সার্কেল ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তীসহ জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এ লক্ষ্যে জেলাপ্রশাসক তার বক্তব্যে সুস্থ জাতি গঠনে নিরাপদ খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা বর্ণনা করে ব্যবসায়ী ও ভোক্তা- উভয়ের মধ্যে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন