মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজার সদরের চৌফলদন্ডী হাই স্কুলের শিক্ষক মিঠন কান্তি দে-র বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর পিতা প্রদ্বীপ কান্তি দে বাদী হয়ে ঈদগাঁও থানায় এ সংক্রান্ত এজাহার দায়ের করেন। বুধবার (২৪ আগষ্ট) মামলাটি রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ।
এজাহার সূত্রে জানা যায়, চৌফলদণ্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঠন কান্তি দে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের হিন্দু পাড়ার সমির কান্তি দে-র ছেলে। তিনি দীর্ঘদিন নিজ বাড়ীতে সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। অন্যদের সাথে পড়ত একই এলাকার প্রদীপ কান্তি দে-র এসএসসি পরীক্ষার্থী মেয়ে ( ছদ্ম নাম সপ্না)। ছাত্রী সপ্নাকে তিনি বিভিন্ন সময় কূপ্রস্তাব প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ১৬ জুলাই উক্ত শিক্ষক অন্য ছাত্র ছাত্রীদের কৌশলে বিদায় করে দিয়ে সপ্নাকে প্রেমের প্রস্তাব দেন। তাতে রাজী না হলে এক পর্যায়ে জোর পূর্বক এই শিক্ষার্থীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে একধিকবার। সুবিধাবাদী একটি চক্র এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে আপোষ- মিমাংসার নামে কালক্ষেপণ করে। পরে ছাত্রীর পিতা বাদী হয়ে ঈদগাঁও থানায় এজাহার দায়ের করেন।
বাদী প্রদীপ কান্তি দে এজাহার দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, একটি চক্র আপোষ- মিমাংসার চেষ্টা করে স্টাম্পও নিয়েছিল। অভিযুক্ত শিক্ষক তাদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করলেও পরে পালিয়ে যায়।
এ ব্যাপারে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান, এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে।
অভিযোগ উঠা শিক্ষক মিঠন কান্তি দে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে আপোষ- মিমাংসার কথা চলছে। আপোষ হয়ে গেলে মামলা প্রত্যাহার করে নেয়া হবে।
অন্যদিকে একটি চক্র এ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা এবং সাংবাদিকদের নাম ভাঙ্গিয়ে এ শিক্ষকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে এলাকায় ব্যাপকভাবে প্রচার হয়েছে।
Post Views: 259




