সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: ‘কথা ছিল মাছ ধরে এনে দুপুরে পরিবারের সবার সাথে ভাত খাবে। সে উদ্দেশ্যে ফজরের নামাজের পর জাল নিয়ে ঘর থেকে বের হয়। কিন্তু গাড়ি চাপায় আমার ছেলেটা মারা গেল। দুপুরে মাছ দিয়ে কার সাথে ভাত খাব। এখন আমি তার সন্তানদের কি জবাব দিব? এমনই বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন দ্রুতগামীর একটি প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলে মারা যাওয়া মৌসুমি ফল ব্যবসায়ী মো.আবদুল গফুর (৪৪) এর বাবা ছদাহা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আফজল নগর ভূঁইয়া বাড়ির মোজাফফর আহমদ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট)  ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাসমত আলীর দোকান নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রাইভেট কারটি মহাসড়কের পাশে একটি চায়ের দোকানে ঢুকে যায়। দোকান সামান্য ভাংচুর হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় প্রাইভেটকারের চালক চট্টগ্রাম মহানগরীর উত্তর মোহরা এলাকার আলতাফ হোসেনের ছেলে মো. তোফা (২৬) কে গ্রেপ্তার করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেট কারটি (চট্টমেট্টো-গ-১২-১৪৫৫) কক্সবাজার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামালুল আকবর চৌধুরী নামে এক শিক্ষককে নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় কারটি হাসমতের দোকান এলাকায় পৌঁছলে একটি ট্রলি (স্থানীয় ভাষায় ভটভটি) গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে যাত্রী ছাউনীতে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকা আব্দুল গফুরকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি (গফুর) মারা যান। পরে গাড়িটি একটি চায়ের দোকানে ঢুকে পড়ে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. আয়ুব আলী বলেন, গফুর মৌসুমী ফল ব্যবসায়ী। তিনি বৃহস্পতিবার ভোরে মহাসড়কের পাঠানিপুল এলাকার গড়লা খালে মাছ ধরার জন্য যাচ্ছিল। মহাসড়কের পাশে যাত্রী ছাউনীতে দাঁড়িয়ে থাকা অবস্থায় কার চাপায় তিনি ঘটনাস্থলে মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাকসুদুল করিম বলেন, এ ঘটনায় কারটি আটক ও চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত ব্যক্তির পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।