বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি: নৃশংস ২১শে আগষ্ট এর দিনব্যাপী নানা কর্মসূচি পালন এর লক্ষ্য নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বান্দরবান পৌর আওয়ামীলীগ।এরই ধারাবাহিকতায় আজ রবিবার ২১শে আগস্ট সকাল ৭ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।পরে দলীয় নেতা-কর্মীরা শোক র‍্যালি করে জেলা বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
পাশাপাশি ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ শহীদদের স্বরণে নির্মিত শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন পার্বত্য মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য আব্দুর রহিম চৌধুরী,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,লক্ষী পদ দাশ,পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক সামশুল ইসলাম সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।এছাড়াও শহীদদের স্বরনে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ,সেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ,মহীলা আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
পরে দলীয় কার্যালয়ে ২১শে আগষ্টের ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্বার মাগফিরাত কামনায় দোয়া,মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।সকাল ১১ টায় পৌর আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে জেলা সদরের ২হাজার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এদিকে বিকেল ৩ টায় পৌর আওয়ামীলীগ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়,বিক্ষোভ মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়।বিক্ষোভ সমাবেশ শেষে পৌর আওয়ামী লীগ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামীলীগ এর সভাপতি অমল কান্তি দাশ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামশুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।