প্রেস বিজ্ঞপ্তি: রাউজান হতে দেশীয় প্রযুক্তিতে তৈরী ১টি ওয়ান শুটারগানসহ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে র্যাব-৭ আটক করেছে। গতকাল ১৮ আগস্ট রাউজান থানাধীন উত্তর সত্তা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধারসহ ২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ জামাল উদ্দিন (২৮), পিতা- শফিউল আলম এবং মোঃ মবিন (২৬), পিতা- আব্দুল মুনাফ, উভয় সাং- দক্ষিণ ধর্মপুর, থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র দিয়ে তারা স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে ব্যবহার করত।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।