নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী রেঞ্জ ও উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে লাইসেন্স বিহীন ৩ টি করাতকলকে সীলগালা ও মালামাল জব্দ করেছে বনবিভাগ। গতকাল ১৭ আগস্ট উত্তর বন বিভাগের নি‌র্দেশনায় বিকাল সাড়ে ৩টায় হাটহাজারী রেঞ্জ এবং হাটহাজারী উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে হাটহাজারী থানাধীন মন্দকিনী বনবিট এলাকার মইন্যার পুকুর পাড়ে অবৈধ ভাবে পরিচালিত লাইসেন্স বিহীন ৩ টি করাতকল উচ্ছেদসহ ৩ টি করাতকলের মেশিন ও ৩ টি জেনারেটর জব্দ করা হয়।
এব্যাপারে বন আইনে মামলা ও দায়ের করা হয়।
অ‌ভিযা‌নে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু রায়হান ও সাথে ছিলেন হাটটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো: ফজলুল কাদের চৌধুরী, মো: আনোয়ার হোসেন,বিট কর্মকর্তা,মন্দকিনী বিট ও সঙ্গীয় স্টাফ।