চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে গণ মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়। আজ বুধবার ১৭ আগস্ট বিকাল ৩টায় উপজেলার গাছবাড়ীয়া কলেজ গেইটে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের যৌথ উদ্যোগে এ গণ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপত্তিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী (এমপি)।

প্রধান অতিথি আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী (এমপি) বলেন- ২০০৫ সালে সারা দেশে এক যোগে জামাত বিএনপি ঐক্যজোট সুপরিকল্পিত ভাবে বাংলাদেশের ৫০০টি শহরে সিরিজ বোমা হামলা করেন। সে দিন স্বাধীনতা বিরোধী, দেশ দ্রোহী, এই জোট স্বাধীনতাকে বিদেশিদের হাতে বিকিয়ে দিয়ে পুনরায় দেশকে পরাধীনতার ঘানী পড়াতে চেয়ে ছিলেন। বিএনপি জামাত ঐক্যজোট এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ২০১৪ সালে আগুন নিয়ে খেলায় মেতে ছিল। এ সময় বাংলাদেশের অনেক নীরিহ মানুষ আগুণে পুড়ে মৃত্যু বরণ করেছিল।

তিনি বলেন,২০২২ সালে জামাত বিএনপি ঐক্যজোট পূনরায় অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছেন। এ জন্য সকলকে সর্তক থাকতে হবে। বঙ্গবন্ধুর বাংলাদেশ। অতিথে অনেক ষড়যন্ত্রকারী এভাবে ষড়যন্ত্রকরে বার বার পরাজিত হয়েছেন। ভবিষ্যৎতেও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক দূরদর্শিতার নিকট এবারো ষড়যন্ত্রকারীরা ইনশাআল্লাহ পরাজিত হবেন।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল বশর ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মালেক রানা, উপজেলা যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন মাস্টার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আবু মুছা তছলিম ও মুরিদুল আলম, জোয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন, হাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদবীন ইছহাক, বৈলতলী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম প্রমুখ।