মোঃ রেজাউল করিম, ঈদগাঁও প্রতিনিধি : কক্সবাজার উত্তর বন বিভাগের মেধাকচ্ছপিয়া বনবিটে সরকারি বনভূমির জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে ভূমি খেকোরা। বনবিট কর্মকর্তা অবাধ ভূমি বাণিজ্যে অল্প দিনেই হয়ে গেছেন আঙ্গুল ফুলে কলাগাছ। বনবিটের বহু একর ভূমি চলে গেছে ভূমি খেকোদের দখলে। ওই কর্মকর্তাকে ম্যানেজ করে সম্প্রতি বনাঞ্চলের কোটি টাকা মূল্যের ভূমি হাতিয়ে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ীরা।
সরকারি সম্পদ দখল নিতে প্রভাবশালী সিন্ডিকেটকে সহযোগিতাও করেন ফুলছড়ি রেঞ্জের অধীনস্থ মেধাকচ্ছপিয়া বনবিটের এ কর্মকর্তা।
এলাকাবাসী জানান, কক্সবাজারের খুটাখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় চাষাবাদকৃত সরকারি কোটি টাকার সম্পদ দখল করা হয়েছে। কোটি টাকার এ সম্পদ দখলকারী হলো খুটাখালী ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের নলবুনিয়া এলাকার স্থানীয় এক সন্ত্রাসী ও বহু মামলার আসামী। এমনটা জানিয়েছেন স্থানীয় এলাকার লোকজন।
বনভুমি দখলকারী ওই প্রভাবশালীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি বনের জমি টাকা দিয়ে আমি ক্রয় করেছি।
অভিযুক্ত বিট কর্মকর্তা সাহিন আলম বলেছেন, সেলিম উল্লাহর দখলীয় বাউন্ডারী উচ্ছেদ করা হয়েছে।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমেদ বাবুল জানান, বিষয়টি বিট কর্মকর্তাকে জানানো হয়েছে। সরকারি কোটি টাকার সম্পদ বিক্রি করবে কীভাবে? যদি কেউ করে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রভাবশালীদের দখলকৃত সরকারি সম্পদ উদ্ধার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কমনা করেছেন এলাকাবাসীরা।
Post Views: 294




