সেলিম উদ্দীন, কক্সবাজারঃ স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগস্ট সোমবার কক্সবাজার অরুণোদয় স্কুল প্রাঙ্গণ-এ স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যথাযথ মর্যাদায় কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন কক্সবাজার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ জিল্লুর রহমান, পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কক্সবাজার এর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোঃ আবদুল্লাহ আল-মামুন,পিবিআই, কক্সবাজার এর পুলিশ সুপার মোঃ সরোয়ার আলম, সিআইডি এর পুলিশ সুপার ও মোঃ ফয়সাল আহম্মেদ এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
Post Views: 304




