প্রেস বিজ্ঞপ্তিঃ সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন মীরপাড়া সামাজিক উন্নয়নমূলক সংগঠনের উদ্যোগে আজ সোমবার ১৫ই আগস্ট সকালে উত্তর কাঞ্চনা মীরপাড়ায় “ব্লাড গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচি-২০২২”অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সভাপতি আজগর হোসাইন জিসান এর নেতৃত্বে এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিজান মুরাদ,যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এহসান নূর ইসফাক, অর্থ সম্পাদক ইকবাল হোসাইন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রাবি,কার্যকরী সদস্য হামিম ইবনে কামাল, ওয়াসিপ বাবু, জিমাম মুনতাসির, শুভাকাঙ্ক্ষী আরিফুর রহমান আসিফ, সাধারণ সদস্য আমজাদ হোসেন, মোঃ এরশাদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মীরপাড়া সামাজিক উন্নয়নমূলক সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এলাকার সাধারণ জনগণ এতে সাচ্ছন্দ্যে অংশগ্রহণ করেন এবং এতে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন।
Post Views: 298




