প্রেস বিজ্ঞপ্তি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মস্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিনের কাছ থেকে বৃক্ষরোপণে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৯ এর পুরস্কার গ্রহণ করায় কর্ণফুলী উপজেলার বড়উঠান মৌলভী বাড়ীর কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক ও “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন” এর চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান (ইমতিয়াজ)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এলাকাবাসী।গত ১২ আগষ্ট বড়উঠান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংবর্ধনা ও আলোচনা সভা ফাউন্ডেশন’র সচিব মোহাম্মদ রেজাউল হক খান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি কর্ণফুলী উপজেলার বিশিষ্ট সমাজ সেবক সাজ্জাদ খান মিটু।

বিশেষ অতিথি কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সমাজ সেবক মোঃ মেজবাহ উদ্দিন খান।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরী মনোয়ারা ইসলামী ফাউন্ডেশনের সভাপতি মোঃ মোজাদ্দাদ হোসেন খান রাজু, সাবেক ইউপি মেম্বার রসিদ আহমদ, ফাউন্ডেশন’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার এরশাদউল্লাহ খান, চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন’র বন্দর বিষয়ক সম্পাদক মোঃ জহির উদ্দিন খান টিপু, বড়উঠান মৌলভী বাড়ী ওয়াইজ বিবি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম আলক্বাদেরী ছাহেব, মাওলানা মুহাম্মদ মনছুরুলহক খান, গাউছিয়া তাহেরীয়া তানিমুল হক সুন্নি মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা গাজী মুহাম্মদ ইছাক, হাফেজ মুহাম্মদ এহছান, ফাউন্ডেশন’র ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ গোলাম ফারুক, ৯ নং বড়উঠান ইউনিয়ননের আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক হাবিবুল হক খান, মোঃ মিজানুল হক খান, ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিন খান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য হেমায়েতুল ইসলাম খান মুন্না, আলিমুল্লা খান, মেহরাফ হোসেন খান, মোঃ মিজানুল হক খান, মোঃ রকিউল হাসান খান সামি, মোঃ সরওয়ার, মোঃ ইকবাল ও মোঃ ওয়ালিফ খান প্রমূখ।

সংবর্ধিত অতিথি মোহাম্মদ মোকাম্মেল হক খান বলেন,এ অর্জন আমার একার নয়, সারা কর্ণফুলী উপজেলাবাসীর। তিনি এ্যাওয়ার্ড এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মস্ত্রণালয়সহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর এ কাজে অনুপ্রেরণা যুগিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্টার ও উদ্ভিদ বিজ্ঞানী প্রয়াত অধ্যাপক ডঃ কামরুল হুদা। একটি গাছ, একটি জীবন, বৃক্ষরোপণে গড়ে তুলি সুন্দর এ ভুবন।

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক কোটি গাছের চারা লাগানোর কর্মসূচীর ধারাবাহিকতায় “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” উদ্যোগে আরো ব্যাপকভাবে এবছরও বিভিন্ন ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়।

তিনি সকলের উদ্দেশ্যে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীকে বাঁচাতে হলে বৃক্ষরোপণ করতে হবে। আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই পরিবেশের বিপর্যয় ঠেকাই। আমরা বর্ষাকালে “বৃক্ষরোপন কর্মসূচি দিবস” যেমন পালন করি তেমনি প্রতি বছর শীতকালকে “বৃক্ষ পরিচর্যা কর্মসূচি দিবস” পালন করার জন্য সরকার প্রধানের কাছে আহবান জানান।

তিনি পুরস্কারের ট্রপি এলাকাবাসীর হাতে তুলে দেন এবং সম্মানীর টাকা দিয়ে ওয়াইজ বিবি জামে মসজিদের সামনে সুন্দর বাগান করে দিবেন এবং মানবতার কল্যানে ব্যবহার হবে বলে ঘোষনা দেন। তিনি এই সংবর্ধনা অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজনে সকলের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানান।

প্রধান অতিথি কর্ণফুলী উপজেলার বিশিষ্ট সমাজ সেবক সাজ্জাদ খান মিটু বলেন, সততা, নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করলে সফলতা আসবেই যার দৃষ্টান্ত ফাউন্ডেশনের এর চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান’র বৃক্ষরোপণে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার। শুধু বৃক্ষরোপণ নয় প্রতি বছর রমজানে কোরআন তেলাওয়াত, হামদ্-নাত ও আযান প্রতিযোগিতাসহ মানবেতার কল্যানের জন্য সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তার এই সাফল্যে অভিনন্দন ও মোবারকবাদ জানাই।

মোঃ মেজবাহ উদ্দিন খান বলেন-মোহাম্মদ মোকাম্মেল হক খান’র বৃক্ষরোপণে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার এ অর্জন শুধু কর্ণফুলী উপজেলার নয় সারা চট্টগ্রামবাসীর। তিনি ভূমি মন্ত্রীর সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কর্ণফুলী উপজেলার বড়উঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। জহির উদ্দিন খান টিপু-মোহাম্মদ মোকাম্মেল হক খানকে অভিনন্দন ও এ অর্জন এলাকার জন্য বিশাল প্রাপ্তি। তাঁকে অনুসরণ করা সকলের দায়িত্ব।

সভাপতি মোহাম্মদ রেজাউল হক খান বলেন-মোহাম্মদ মোকাম্মেল হক খান আমাকেও বাগান করে দিয়েছেন, কিছু গাছ বিক্রয় করি আরো অনেক গাছ বাগানে আছে। তাঁর সাফল্যে আমরা আনন্দিত। ফাউন্ডেশন’র পক্ষে থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। মিলাদ ও দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়। পরিশেষে বিদ্যালয় প্রাঙ্গনে কেক কেটে সবাই আনন্দ উপভোগ করেন।