প্রেস বিজ্ঞপ্তিঃ চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে রেডিং টীম কচুয়া থানাধীন খাজুরিয়া বাসস্ট্যান্ড সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪২শ পিস মরণ নেশা ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আজ শুক্রবার ১২ আগস্ট এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মামুন পাটোয়ারী (৪৩) ও জেসমিন আক্তার (২৪)। তাদের বাড়ী একই জেলার ফরিদগঞ্জ থানার সাচিয়া খালি গ্রামে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেনপরিদশর্ক মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে গঠিত রেডিং টীম কচুয়া থানাধীন খাজুরিয়া বাসস্ট্যান্ড সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ মামুন পাটোয়ারী (৪৩), পিতা- আব্দুল হাই পাটোয়ারী, মাতা- সামছুন নাহার,সাং- সাচিয়া খালি, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর ও আসামী জেসমিন আক্তার (২৪), স্বামী- মোঃ মামুন পাটোয়ারী, পিতা-মৃত রসূল আহাম্মদ, মাতা-আনোয়ারা বেগম, সাং – সাচিয়া খালী, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর উভয়কে ৪২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
যার আনুমানিক মূল্য ১২ লাখ,৬০ হাজার টাকা।
উক্ত মামলায় পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Post Views: 425




