প্রেস বিজ্ঞপ্তি: র‌্যাব এর পৃথক দুটি অভিযানে ২১,৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সাতকানিয়ার ইউপি মেম্বার ইকবাল এর স্ত্রী এবং তার সহযোগীকে আটক করেছে র‌্যাব-৭।
র‌্যাব-গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী সাতকানিয়া থানাধীন সিকদার পাড়াস্থ ইকবাল মেম্বারের বসত ঘরে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে সাতকানিয়ার ইউপি মেম্বার ইকবাল এর স্ত্রী আসামী শায়লা সাবরিন মিতু(৩৪), স্বামী- মোজাম্মেল হক ইকবাল, সাং- উত্তর মাদার্শা, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা শপিং ব্যাগ হতে নিজ হাতে বের করে দেওয়া মতে ১৮ হাজার ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৫০,হাজার টাকা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ইকবাল মেম্বারের সহযোগিতায় কক্সবাজার হতে স্বল্পমূল্যে মাদকদ্রব্য ক্রয় করে পরবর্তীতে তা চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
পৃথক অন্য একটি অভিযানে নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় একটি ফ্ল্যাটে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে। সাতকানিয়ার ইউপি মেম্বার ইকবাল এর স্ত্রীর সহযোগী আসামী মর্তুজা আক্তার (৩৭), পিতা- মৃত সুলতান আহম্মেদ, সাং- কালিপুর, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রামকে আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর বর্ণনা ও দেখানো মতে আসামীর বসত ঘরের স্টিলের আলমারীর ভিতরে রক্ষিত ১টি শপিং ব্যাগের ভিতর হতে আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে মোট ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ২০ হাজার টাকা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হতে স্বল্পমূল্যে মাদকদ্রব্য ক্রয় করে পরবর্তীতে তা চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।