প্রেস বিজ্ঞপ্তি: দামী প্রাইভেটকারে ট্রাভেলারের বেশে মাদক চোরাচালানকালে ২৯১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ২জনকে আটক করেছে র্যাব-৭।গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় ব্যক্তি প্রাইভেটকারযোগে মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা হতে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল সীতাকুন্ড থানাধীন ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশী করে আসামী মোঃ রুবেল (৩০), পিতা- নূর আহমেদ, সাং- নোয়াপাড়া, থানা-রাউজান, জেলা- চট্টগ্রাম এবং মোঃ উসমান গনি (২৮), পিতা- মোঃ বাহার উদ্দিন, সাং- মিথিংগাছড়ি, থানা- কাপ্তাই, জেলা- রাঙ্গামাটিদের আটক করে।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেখানো মতে প্রাইভেটকারের পিছনের সীটের পা রাখার স্থান হতে ২ টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে তাদের নিজ হাতে বের করে দেয়া মতে ২৯১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা এবং ফেনী জেলার সীমান্ত এলাকা হতে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




