প্রেস বিজ্ঞপ্তি: সরকার সারাদেশে নিম্ন আয়ের ১ কোটি পরিবারকে টিসিবি’র মাধ্যমে স্বল্পমূল্যে বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ করছে। “টিসিবি কর্তৃক বিতরণকৃত পণ্য সামগ্রী অসাধু ডিলারের কাছ থেকে ক্রয় করে বোতল পরিবর্তন করে খুচরা বাজারে বিক্রয় করা হচ্ছে”- এমন গোপন তথ্যের ভিত্তিতে সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার আজ রবিবার ০৭ আগস্ট  সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়া আমতল কাঁচা বাজারের মাসুদ স্টোরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাসুদ স্টোর হতে টিসিবি’র মাধ্যমে বিক্রয়যোগ্য প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল (১,০০০ বোতল) এবং ১০০ টি খালি বোতল জব্দ করা হয়েছে।
মোড়ক পরিবর্তন করে অবৈধ উপায়ে টিসিবি পণ্য মজুদ ও বিক্রয় করায় মাসুদ স্টোরের স্বত্বাধিকারীরা মোহাম্মদ মাসুদকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা ও প্রায় ২হাজার লিটার টিসিবি’র মাধ্যমে বিক্রয়যোগ্য সয়াবিন তেল জব্দ করা হয়।
এ সময় অভিযান শুরু হওয়ার ১ মিনিট পূর্বে মাসুদকে ফোন করে অভিযানের তথ্য জানিয়ে পালিয়ে যেতে উদ্বুদ্ধ করায় একই বাজারের দোকানদার রুবেলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।