লিটন কুতুবী,কুতুবদিয়া: কুতুবদিয়া থানা পুলিশ মাদক মামলায় দীর্ঘদিনের পলাতক আসামী আবদুল মন্নানকে আটক করেছে। সে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন ৩নং ওয়ার্ড়ের(আবদুল হাদী সিকদার পাড়া)’র মৃত রশিদ আহমদের ছেলে৷
পুলিশ সূত্রে জানা গেছে, থানা পুলিশের মাদক মুক্ত অভিযানে অংশ হিসেবেআজ রবিবার ০৭ আগস্ট বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওবাইদুল তার সঙ্গীয় ফোর্স নিয়ে দীর্ঘদিনের পলাতক আসামী আবদুল মন্নানকে তার বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় আটক করে বলে এসআই ওবাইদুল নিশ্চিত করেন। বিগত ২০১৮ সালের ৩০ডিসেম্বর ফেনীতে র্যাব-৭ তার বডি তল্লাসী করে ৩৮৭০ পিচ ইয়াবা নিয়ে হাতে নাতে আটক করেছিল ৷ তখনই র্যাব–৭ বাদি হয়ে ১৯৯০ সালের মাদক আইনের ১৯(১), এর ৯(খ), অনুযায়ী ফেনী সদর থানায় -৪৩/৭৭৮ নং মামলা করে। তখনই ৬ মাস কারাবাস থাকার পর জামিনে মুক্ত হয়ে আদালতে আর হাজির হয়নি। আদালত পলাতক আসামী হিসেবে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর হায়দার মাদক মামলার পলাতক আসামী আবদুল মন্নানকে আটকের বিষয় নিশ্চিত করেন।




