বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধুর ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে। শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (০৫ আগস্ট) সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে আওয়ামীলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, যবুলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন। জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস উপস্থিত ছিলেন।

এদিকে বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, পার্বত্য জেলা পরিষদ, পুলিশ এর কর্মকর্তারাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। এছাড়াও শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবানে আলোচনাসভা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে প্রশাসন।