মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বৃষ্টির জন্য নামাজ ও বিশেষ মোনাজাত করা হয়েছে। এতে নানান শ্রেনী পেশার মানুষের ঢল নেমেছে। আজ মঙ্গলবার ০২আগষ্ট সকাল সাড়ে আটটায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়।

এতে বোয়ালখালী মাদ্রাসা, মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্র-শিক্ষকরা অংশ নেন। নামাজের পূর্বে সংক্ষিপ্ত বয়ান করেন স্বনামধন্য আলেমেদ্বীন হয়রত মাওলানা ইমাম জাফর আলম ও মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার শিক্ষক মুবিনুল হক জমিরী। ইমাম জাফর আলমের খুতবা পড়ার মধ্য দিয়ে স্কুল মাঠে দুই রাকাত নামাজ আদায় করেছেন আগত মুসল্লীরা। পরে তারা মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন সুপরিচিত ওয়ায়েজ মাওলানা ইমাম জাফর আলম। দীর্ঘক্ষন মোনাজাতে প্রচন্ড গরম সহ্য করে শুরু থেকে শেষ পর্যন্ত অপেক্ষা করে মুসল্লীরা। অনেকে মোনাজাতে বৃষ্টির জন্য কান্না কাটি করেন। এদিকে ঈদগড়ে বৃষ্টির জন্য দুই রাকাত নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন মুসুল্লিরা।