জাহিদ হাসান: বান্দরবানের লামায় ৫২০ পিস ইয়াবা সহ মোঃ চাঁদ মন্ডল নামে কুষ্টিয়া জেলার এক বাসিন্দাকে আটক করেছে থানা পুলিশ।গত সোমবার (০১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টায় পার্শ্ববর্তী আলীকদম উপজেলা হতে লামা হয়ে ঢাকাগামী হানিফ পরিবহন নৈশ কোচ থেকে লামা পৌরসভার লাইনঝিরিস্থ মোড়ের পৌরসভা টোল আদায় গেইটে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- কুষ্টিয়া জেলার সদর উপজেলার ২নং বারখাদা ইউনিয়নের বাড়াদী গ্রামের মোঃ গঞ্জের মন্ডল ও মোছাঃ সমেলা খাতুন এর ছেলে মোঃ চাঁদ মন্ডল।সূত্রে জানা যায়, সোর্সের মাধ্যমে জানতে পেরে লামা থানা পুলিশের এসআই, জুম্মান ও আনোয়ার সাথে দুই কনস্টেবলসহ চারজন উপজেলা হতে লামা হয়ে ঢাকাগামী হানিফ পরিবহন নৈশ কোচ তল্লাশী চালান । সন্দেহভাজন হিসাবে মোঃ চাঁদ মন্ডলের শরীর তল্লাশী করলে তার কাছ থেকে নীল রংয়ের পলি পেপারে মোড়ানো ৫২০ পিস ইয়াবা পাওয়া যায়।মাদকদ্রব্য মজুত রাখার অপরাধে তাদের আটক করা হয়। পরে তার বিরুদ্ধে লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে লামা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।