প্রেস বিজ্ঞপ্তি: চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত “ফ্যামিলি ডে- ২০২০” অনুষ্ঠান পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।“দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ আজ শুক্রবার ২৯ জুলাই দুপুরে পুলিশ লাইন্স, চাঁদপুর মাঠে জেলা পুলিশ, চাঁদপুর “ফ্যামিলি ডে-২০২২“ উদযাপিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এম.পি ও বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বিজ্ঞ জেলা ও দায়রা জজ এস.এম জিয়াউর রহমান, ডাঃ আফসানা শর্মী, সভানেত্রী-পুনাক চাঁদপুর, নৌ পুলিশ সুপার, চাঁদপুর অঞ্চল মোঃ কামরুজ্জামান, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, মেজর মোহাম্মদ সাকিব হোসেন কোম্পানী কমান্ডার-র্যাব-১১, এম.এ ওয়াদুদ (যুদ্ধাহত মুক্তিযোদ্ধা) কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, চাঁদপুর সহ আমন্ত্রিত বিশেষ অতিথিগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য সার্বক্ষণিক কর্মব্যস্থতার মধ্যে দিয়ে পার করে, দেশের প্রতি অটুট দায়িত্ববোধের কারণে বিভিন্ন উৎসবে প্রিয়জনদের পাশে থাকতে পারে না পুলিশ সদস্যগণ। একাকি উদযাপন করতে হয় ধর্মীয় উৎসব সমূহ। চাঁদপুর জেলার পুলিশ সদস্যদের পরিবারের কথা চিন্তা করে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদএই ব্যাতিক্রমধর্মী উদ্যোগ নেন। আজকের দিনটি উদযাপনের লক্ষ্যে পুলিশ লাইন্স, চাঁদপুর মাঠে সকল পদমর্যদার পুলিশ সদস্য, তাদের পরিবারের সদস্যগণ ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিভিন্ন খেলাধুলার ইভেন্ট, পুরস্কার বিতরণ, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে জেলা পুলিশ, চাঁদপুর।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, পূজা দাশ রায়, সহ-সভানেত্রী, পুনাক চাঁদপুর, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম সহ জেলা পুলিশ , চাঁদপুরের উর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ, পুনাক সদস্যবৃন্দ, পুলিশ সদস্যদের পরিবারের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Post Views: 328




