মোঃ রেজাউল করিম, ঈদগাঁও: কক্সবাজারের খুটাখালীতে দিন দুপুরে ২ টি গরু ও ছাগল চুরির ঘটনা ঘটেছে।গত বুধবার বিকেলে ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সেগুন বাগিচায় এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গরু ও ছাগলের মূল্য প্রায় লাখ টাকা বলে জানায় ভূক্তভোগীর পরিবার।
জানা গেছে, প্রতিদিনের মতো দিনের বেলায় গরুগুলোকে গোয়াল ঘর থেকে পাশ্ববর্তী গহীন বনে চরানোর জন্য নিয়ে যান ঐ এলাকার মোহাম্মদ ইসলামের পুত্র ড্রাইভার আবু তাহের। একইদিন বিকেলে গরুগুলোকে ঘরে ফেরাতে গিয়ে দেখেন গরু নেই। আশপাশে ও বনের বিভিন্ন জায়গায় খোঁজ করেও গরুছাগল না পেয়ে ঘটনাটি সে থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানায়।
ভূক্তভোগী আবু তাহের জানান, গাভী ও ছাগল পালন করে তাঁর সংসার চলতো। ঐদিন বিকেলে চোরেরা বনে চরানো অবস্থায় তাঁর গরু ২টি চুরি করে নিয়ে গেছে। এর আগেরদিন চরানো অবস্থায় তার ২ টি সাদা রঙের ছাগলও চুরি করা হয়েছে। এঘটনায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, গরু চুরির কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তিনি চুরি যাওয়া গরুগুলো উদ্ধার ও চোর সনাক্তের জন্য চেষ্টা চালানো হবে বলে জানান।
Post Views: 280




