লিটন কুতুবী, কুতুবদিয়া : সারাদেশে মুজিববর্ষের আশ্রয়ণ অন্তভূর্তিমুলক উন্নয়নে শেখ হাসিনা মডেল হিসেবে তৃতীয় পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন গৃহহীন ২৬২২৯টি পরিবারকে জমি ও গৃহ প্রদান আজ বৃস্পতিবার ২১ জুলাই সকালে উদ্বোধন করেন গণভবন থেকে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ভূমিহীন গৃহহীন ৫টি পরিবারের মাঝে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার ইউএনও দীপংকর তঞ্চঙ্গা।
কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী কামরুল হাছানের সঞ্চালনায় আনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরকারী দলের প্রতিনিধি কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর, কুতুবদিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর হায়দার, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়া উদ্দিন জিয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম,আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার, লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন, উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হালিম, দক্ষিণ ধুরুং ইউপির প্যানেল চেয়ারম্যান বাদশা, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,কে লিটন কুতুবী, উপজেলা বাস্তহারা লীগের সভাপতি মনির মাতবর, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী সুবিধাভোগী গৃহহীন ভূমিহীন পরিবারে সদস্যগন,গনমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।




