বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে আরণ্যক ফাউন্ডেশনের কম্পাস সিএইচটি – এফ এল আর প্রকল্পের সহযোগিতায় কুহালং ইউনিয়নের বাকিছড়া হতে ডুলু পাড়া পর্যন্ত সড়কের দুই পাশে সড়ক সজ্জিতকরণ কর্মসূচির আওতায় ৬ হাজার বিভিন্ন ফলজ,বনজ চারা রোপন করা হয়েছে। আজ বুধবার ২০ জুলাই সকালে কুহালং ইউনিয়নে জেলা প্রশাসন ও পাল্পউড প্লাউটেশন বিভাগ এর যৌথ আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অরণ্যাক ফাউন্ডেশনের অর্থায়নে সড়ক সজ্জিতকরণ কর্মসূচি’র আওতায় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২২ এর অংশ হিসেবে এই বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজী।
এতে আরো উপস্থিত ছিলেন ,মোঃ লুৎফুর রহমান,উপ পরিচালক,স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,মাহমুদুল হাসান,বিভাগীয় কর্মকর্তা, পাল্পউড প্ল্যানটেশন, বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোর্শেদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সহ জেলা প্রশাসক কার্যালয় ও বনবিভাগের উর্ধতন কর্মকর্তাগণ।




