মোঃ রেজাউল করিম: কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে অগ্নিকাণ্ডে আজ সোমবার (১৮ জুলাই) ২ টি বসত ঘর পুড়ে গেছে। বিকেলে ইউনিয়নের খামার পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হচ্ছেন ৪ নম্বর ওয়ার্ডের মৃত সুলতান আহমদের পুত্র ইলেকট্রিশিয়ান নুরুল আবছার ও চাকুরীজীবী মোঃ রাশেদ। কোথা থেকে অগ্নি’র সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। খবর পেয়ে রামু থেকে দমকল বাহিনী এসে জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ঈদগাঁও থানার একদল পুলিশও ঘটনা স্থলে যান।
ক্ষতিগ্রস্তদের পরিবারের লোকজন জানান, আগুনের লেলিহান শিখায় আসবাবপত্র, কাপড়-চোপড়, নগদ টাকা সহ মূল্যবান মালামাল পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দা নুরুল হুদা জানান, ভয়াবহ এ অগ্নিকান্ডে উভয় পরিবারের ৪/৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।