বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি: পার্বত্য বান্দরবানে কোন মানুষ না খেয়ে থাকবে না,প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ের জনসাধারনের জীবনমান উন্নয়নে ব্যাপক ভাবে উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন। এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে। আজ শুক্রবার ০৮ জুলাই সকালে রাজার মাঠে স্বস্থ্যবিধি মেনে চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায়, সদর উপজেলা ও পৌর এলাকায় করোনা ভাইরাস,বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জেলা সদরের পৌর এলাকায় বসবাসকারী দুস্থ,অসহায় ও কর্মহীন দুই হাজার দুইশত জন মানুষের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.টি.এম কাউছার হোসেন,মুখ্য নির্বাহী কর্মকর্তা,পার্বত্য বান্দরবান জেলা পরিষদ,অশোক কুমার পাল,অতিরিক্ত পুলিশ সুপার,আব্দুর রহিম চৌধুরী,সদস্য আওয়ামীলীগ কেন্দ্রীয় সংসদ,মোজাম্মেল হক বাহাদুর,সদস্য জেলা পরিষদ,ক্যা সা প্রু মারমা,সদস্য,জেলা পরিষদ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ,চৌধুরী প্রকাশ বড়ুয়া,অজিত কান্তি দাশ সহ সিনিয়র নেতৃবৃন্দ। এসময় স্বাস্থ্যবিধি মেনে সারিবদ্ধ ভাবে দুই হাজার দুইশত জন অসহায়,দুঃস্থ,কর্মহীন জনসাধারণের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।