পলাতক শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজনে ‘সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও পোড়াও নৈরাজ্যের বিরুদ্ধে’ এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে দুলু বলেন, আইন অনুযায়ী ভারত সরকার শেখ হাসিনাকে হস্তান্তর করবে এবং সরকার তার ফাঁসির রায় কার্যকর করবে।

শেখ হাসিনার ১৬ ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন নিয়ে হুইপ দুলু বলেন, তিনি কোনোভাবেই বিমানে উঠতে পারবেন না, কারণ তার পাসপোর্ট বাতিল হয়ে গেছে এবং তিনি বাংলাদেশের বিচারে দণ্ডপ্রাপ্ত একজন খুনি। কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি স্বাভাবিক প্রক্রিয়ায় প্লেনে উঠতে পারেন না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ তাকে ভারত সরকারের কাছে ফেরত চাইছে। আইন অনুযায়ী ভারত সরকার আসামিকে গ্রেপ্তার করে হস্তান্তর করবে এবং পরে তার সাজা কার্যকর করা হবে। তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়ে নেতাকর্মীদের ঘরছাড়া করেছেন, কিন্তু পরে তিনি আসবেন না এবং কর্মীদের পুনরায় হতাশ করবেন।

আওয়ামী লীগের দীর্ঘ দেড় যুগের শাসনামলে লুটপাটের মাধ্যমে অর্থনীতি, ব্যাংক ও শিল্পকারখানা ধ্বংস করার অভিযোগ তুলে দুলু বলেন, পাচার করা অর্থ দিয়ে দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে। তিনি সাংবাদিকদের কণ্ঠরোধ এবং ডিজিটাল আইনের মাধ্যমে সত্য প্রকাশে বাধা দেওয়ার প্রসঙ্গও টেনে আনেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারে এবং ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী বিরোধী দলে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গোপালগঞ্জ ও মাদারীপুরের সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সেখানে সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে। তবে বিএনপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষকে নিয়ে এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়েছে যাতে অগ্নি-সন্ত্রাস ও ককটেল হামলার মতো ঘটনা নির্মূল করা যায়। আগামী ১৬ ডিসেম্বরকে সামনে রেখে সম্ভাব্য আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, জনগণের আন্দোলনে ক্ষমতাচ্যুত কোনো শক্তি অতীতে ফিরতে পারেনি এবং ভবিষ্যতেও আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সুযোগ নেই।