রাজধানীতে সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে এই বিস্ফোরণগুলো ঘটানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১টা ৩৭ মিনিটের দিকে প্রেসক্লাবের পূর্ব পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণটি কারা ঘটিয়েছে বা এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
Post Views: 26




