বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমান সূচকে স্কোর ১৯৪, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

এদিন তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যার স্কোর ২২৭। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২২৭ এবং তৃতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গের কলকাতার স্কোর ২০৬। এছাড়া তালিকার পঞ্চম স্থানে থাকা চীনের বেইজিংয়ের স্কোর ১৬৫ এবং ১৬১ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মিশরের কায়রো।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার লাইভ বায়ুমান সূচকের ভিত্তিতে বাতাসের মান নির্ণয় করে থাকে। তাদের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় হিসেবে গণ্য হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয় ১০১ থেকে ১৫০ স্কোরকে। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।