প্রযুক্তিগত বিভ্রাটের কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফের উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি এ তথ্য নিশ্চিত করেন। পরিবহনমন্ত্রী জানান, উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার ‘পুরানো হার্ডওয়্যারের কারণে’ আকাশপথে এই বড় ধরনের বিপর্যয় ঘটেছিল।

ঘটনার ব্যাখ্যা দিয়ে শন ডাফি বলেন, দেশজুড়ে রাডার, যোগাযোগ ব্যবস্থা ও নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে সাময়িক অস্থিতিশীলতা তৈরি হয়। রাউটারগুলোর ওপর হঠাৎ তথ্যের অতিরিক্ত চাপ পড়ার কারণে সেগুলো থেকে অসঙ্গতিপূর্ণ তথ্য আসতে শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দ্রুত সারা দেশে ফ্লাইট উড্ডয়ন সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়। পরিবহনমন্ত্রী মার্কিন এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমকে অত্যন্ত পুরোনো উল্লেখ করে এটি আধুনিকায়নে পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (কংগ্রেস) কাছে প্রয়োজনীয় অনুমোদন এবং ব্যবস্থাটি ঢেলে সাজাতে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানান।

এর আগে কোনো সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না—এমন শঙ্কা উড়িয়ে দেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের বাইরে সাংবাদিকদের তিনি জানান, কোনো ধরনের সাইবার আক্রমণ হয়নি এবং সাম্প্রতিক মাইক্রোসফট বিপর্যয়ের সঙ্গেও এই ঘটনার কোনো সংযোগ নেই। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য কোনো হুমকির আলামত পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, পুরো পরিস্থিতির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত ব্রিফ করা হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় অস্বাভাবিক পরিস্থিতি ও নিরাপত্তার অজুহাতে এফএএ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব বিমানবন্দর থেকে ফ্লাইট উড্ডয়ন স্থগিত করেছিল। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে একই ধরনের নির্দেশে প্রায় দেড় ঘণ্টা (৯৫ মিনিট) উড্ডয়ন বন্ধ ছিল, তবে রোববারের এই ঘটনা সেই সময়সীমাকে ছাড়িয়ে যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরও দেশজুড়ে ইন্টারনেট ও যোগাযোগে বিঘ্ন ঘটার কথা জানিয়েছে, যার ফলে তাদের ওয়েবসাইটে পুরোনো বা অসম্পূর্ণ তথ্য প্রদর্শন করতে পারে। প্রযুক্তিবিদেরা এই সমস্যা সমাধানে কাজ করছেন বলে জানানো হয়েছে।