নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমাগত ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নারীরা সংসারের ব্যয় সামলাতে চরম হিমশিম খাচ্ছেন। সংসারের আয়-ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে পরিবারের অন্য সদস্যদের প্রয়োজন মেটানোর স্বার্থে নারীরা সবার আগে নিজেদের খাবার, পুষ্টি এবং চিকিৎসার খরচ কমিয়ে দিচ্ছেন। সন্তান ও স্বামীর খাবারের জোগান নিশ্চিত করতে অনেক নারী স্বেচ্ছায় নিজের খাবারের পরিমাণ কমিয়ে ফেলছেন। অসুস্থ হলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া কিংবা নিয়মিত ওষুধ কেনার বিষয়টিকে তারা অবহেলা করছেন বা পিছিয়ে দিচ্ছেন। অনেকে আবার সংসারে বাড়তি খরচের বোঝা মনে করে রোগের কথা পরিবারের কাছে গোপন রাখছেন। দ্রব্যমূল্যের এই চাপ শুধু তাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসেই নয়, দীর্ঘ মেয়াদে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

রাজধানীর ফার্মগেট এলাকার আল-রাজী হাসপাতালে আসা কয়েকজন নারী রোগী জানিয়েছেন, পরিবারের অনেকেই নারীর স্বাস্থ্যকে প্রয়োজনীয় গুরুত্ব দিতে চান না। সংসার সামলানো এবং পরিবারের সদস্যদের দেখাশোনার ব্যস্ততায় তারা নিজেদের চিকিৎসার জন্য পর্যাপ্ত সময়ও বের করতে পারেন না। অনেক সময় তাদের চিকিৎসার পেছনে ব্যয়কে অপচয় হিসেবে দেখা হয়, অথচ নারীরা বিভিন্ন ধরনের ক্যানসারের মতো মারাত্মক ঝুঁকির মধ্যে থাকেন। এক নারী রোগী মন্তব্য করেছেন, নারীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকলে পরিবারের দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়ে, যা পুরো পরিবার এবং বিশেষ করে শিশুদের জন্য অসহায় পরিস্থিতির সৃষ্টি করে। আনোয়ারা (৪২) নামের আরেক রোগী জানান, স্বামী অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর তাগিদ দিলেও, নিজে অসুস্থ হলে পরিবারের সদস্যরা হাসপাতালে নিতে দেরি করেন। এমনকি হাসপাতালে যাওয়ার পরও অনেক ক্ষেত্রে নারীরা যথাযথ গুরুত্ব পান না।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত, নারীর সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতিরোধমূলক চিকিৎসাসেবা অত্যন্ত জরুরি। তাদের মতে, বিশ্বের অনেক দেশের মতো নারীদের উপযোগী বার্ষিক স্বাস্থ্যসেবা কর্মসূচি বা প্রিভেন্টিভ হেলথ কেয়ার স্কিম চালু করা প্রয়োজন। এতে স্ত্রীরোগ, পরিবার পরিকল্পনা, মাসিকজনিত সমস্যা, যৌনবাহিত রোগ প্রতিরোধ এবং ক্যানসার শনাক্তকরণের মতো পরীক্ষাগুলো অন্তর্ভুক্ত থাকা উচিত। কিন্তু বর্তমান স্বাস্থ্যনীতিতে নারীর স্বাস্থ্যসেবা অনেকাংশে প্রজনন স্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। প্রথাগত সামাজিক সংস্কার ও চর্চার প্রভাবে অনেক নারী নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে শেখেননি। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) অনুযায়ী, দেশের বিবাহিত নারীদের মাত্র ১২ শতাংশ নিজেদের চিকিৎসা গ্রহণের বিষয়ে একক সিদ্ধান্ত নিতে পারেন; অধিকাংশ ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবারের পুরুষ সদস্যদের ওপর নির্ভর করে।

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা বলেন, ছোটবেলা থেকেই নারীদের মানিয়ে নেওয়া ও সহ্য করার শিক্ষা দেওয়া হয়, কিন্তু নিজেকে বাঁচানোর শিক্ষা দেওয়া হয় না। তিনি আরও বলেন, ৪০-৪৫ বছর বয়সের পর নারীরা নানা শারীরিক সমস্যার ঝুঁকিতে থাকেন, কিন্তু সঞ্চয় না থাকায় চিকিৎসা ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ে। বাংলাদেশ উইমেন জার্নালিস্টস ফোরামের যুগ্ম সম্পাদক খাতুনে জান্নাত কণা জানান, দ্রব্যমূল্যের অস্থিরতার কারণে ওষুধ ও পথ্য কেনার ক্ষেত্রে নারীদের হিসাব করতে হয়, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটাচ্ছে।