বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ এবং গাছের ডালপালা ছাঁটাই কাজের জন্য শনিবার রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় টানা ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। সংস্থাটির পক্ষ থেকে শুক্রবার পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্থগিত রাখার এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কুড়িগ্রাম শহরসহ পুরো জেলায় নেসকোর আওতাধীন সব এলাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় ৩৩ কেভি সঞ্চালন লাইনসহ কুড়িগ্রাম শহরের সার্কিট হাউজ, বিজিবি, মোগলবাসা ও মেডিকেল পাড়াসহ বিভিন্ন এলাকার ১১ কেভি বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ পরিচালনা করা হবে।

এ বিষয়ে নেসকোর কুড়িগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, বিজ্ঞপ্তিতে নির্ধারিত ১০ ঘণ্টার আগেই রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছে। তবে কাজ শেষ হওয়ার পর স্থানীয় পর্যায়ে সংযোগ স্বাভাবিক করতে কিছুটা বাড়তি সময় লাগতে পারে।

অপরদিকে রংপুর নগরীর নুরপুর ফিডারের আওতাধীন অঞ্চলগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে। নেসকোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, নুরপুর ফিডারের অধীনে থাকা বিকন মোড়, ঠিকাদারপাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নার্সারী, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা, চিরার মিল, ভ্যাট অফিস, জি এল রায় রোড এবং আড়ং শোরুম সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ টানা ৯ ঘণ্টা স্থগিত থাকবে।