ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ বন্দি প্রত্যর্পণ প্রক্রিয়ায় দেশে না পাঠিয়ে ভিন্ন পথে ফিরিয়ে নিতে চায় ভারত। নয়াদিল্লির চাওয়া, ২০২৪ সালের ৫ আগস্ট তিনি যে সামরিক বিমানে চড়ে ভারতে গিয়েছিলেন, ঠিক সেভাবেই তাকে ফিরিয়ে নেওয়া হোক। এই প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারত বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি সম্পৃক্ততা এবং তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চায়।

সম্প্রতি বিবিসি বাংলার প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাতে জানানো হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন সহজ করার জন্য ভারত দুটি প্রধান শর্ত সামনে রেখেছে। প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনীকে তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে এবং প্রয়োজনে সামরিক বিমান পাঠাতে হবে। স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্ট দিয়েও সেনাসদস্যরা তাকে গ্রহণ করতে পারেন। দ্বিতীয়ত, জুলাই অভ্যুত্থানের মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ এবং নতুন করে স্বচ্ছ বিচারের নিশ্চয়তা দিতে হবে। ভারত স্পষ্ট জানিয়েছে, তাকে জেনেশুনে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করা সম্ভব নয়। বরং নয়াদিল্লি চায় আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক।

ভারতীয় সামরিক সূত্রের তথ্যমতে, দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি যাতে তৈরি না হয়, সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে তার সুরক্ষার দায়িত্ব নেওয়ার নিশ্চয়তা চায় ভারত। ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাইলেও, ভারত প্রত্যর্পণ চুক্তির আইনি জটিলতা দেখিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে। ভারতীয় কর্তৃপক্ষ তাকে কোনো সাধারণ বাংলাদেশি বিমানে তুলে দিতে চায় না, কারণ এতে নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো প্রতিবেশী দেশের মিত্র নেতাদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে।

বিষয়টি নিয়ে গত কয়েক মাস ধরে পর্দার আড়ালে আলোচনা চলছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লিতে নিযুক্ত তৎকালীন বাংলাদেশি হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন। ভারতীয় সামরিক সূত্রের দাবি, এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করা। এছাড়া ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে জানিয়েছেন, চব্বিশের জুলাইয়ের পর থেকেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর এই স্বাভাবিক সম্পর্ককে কাজে লাগিয়েই তাকে ফেরাতে চায় ভারত।

এদিকে ভারতীয় কর্মকর্তাদের একাংশ বাংলাদেশের বর্তমান সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন। জ্বালানি সংকট ও শ্রমিক বিক্ষোভের মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে থাকা সরকার আদৌ তাকে এখন ফেরাতে চায় কি না, তা নিয়ে নয়াদিল্লির সন্দেহ রয়েছে। সাউথ ব্লকের এক কর্মকর্তার মতে, শর্ত পূরণ না হওয়ায় ডিসেম্বরে তার ফেরা কঠিন জেনেও ভারত এই ঘোষণায় সম্মতি দিয়েছে, যাতে পরবর্তীতে বলা যায় শেখ হাসিনা ফিরতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দেখিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই ঘোষণা আওয়ামী লীগ নেতাকর্মীদের উজ্জীবিত করলেও, ৩১ ডিসেম্বরের মধ্যে ফেরা সম্ভব না হলে ভারতে তার অবস্থান দীর্ঘায়িত করার পেছনে নয়াদিল্লির হাতে একটি নতুন যুক্তি তৈরি হবে।

ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন বলে দাবি করেছে বিবিসি বাংলা।