ঝিনাইদহের কালীগঞ্জে সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন নিয়ে উপজেলা বিএনপি ও জামায়াতের মধ্যে সমঝোতা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকটি উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় সম্পন্ন হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি এবং জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমানসহ সংশ্লিষ্টরা।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মাহফিলে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া হবে না এবং এই শর্তে মাহফিল আয়োজনে বিএনপি ও প্রশাসন সহযোগিতা করবে। সংসদ সদস্য আবু তালিব জানান, মুফতি আমির হামজাকে এই শর্ত মেনে চলার জন্য অনুরোধ করা হবে।
এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মাহফিল আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তবে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মাহফিলের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়।
প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে মাহফিল বাস্তবায়নের ঘোষণা দেয়। অন্যদিকে, ‘সচেতন কালীগঞ্জবাসী’ নামে একটি সংগঠন একই মাঠে মাদকবিরোধী সমাবেশ আয়োজনের ঘোষণা দিলে পরিস্থিতির জটিলতা বাড়ে। সংগঠনটির পক্ষে ইলিয়াস রহমান মিঠু এবং বিএনপি নেতাদের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রশাসনের মধ্যস্থতায় রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিলের বিষয়টি সুরাহা করা হয়।
জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের পরিকল্পনা করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। আবেদনটি তদন্তের জন্য পুলিশ সুপারের কাছে পাঠানো হয়। পরে পুলিশ সুপারের তদন্ত প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা উল্লেখ করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠান দুটির অনুমতি দে




