রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই সময়ের মধ্যে পুলিশ ৫৭টি মামলা দায়ের করেছে। সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে ১৫২ জন, তেজগাঁও বিভাগে ৭৫ জন, গুলশান বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৫১ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগে ৪ জন রয়েছেন।

অভিযান পরিচালনার সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন অবৈধ মালামাল ও আলামত জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২টি বিস্ফোরিত ককটেলের অংশ, ২ লিটার পেট্রোল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮ পিস ইয়াবা, ১৯ বোতল ফেন্সিডিল, ৮টি মোবাইল ফোন এবং নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা। এছাড়া অভিযানে একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।