যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীকে পরাজিত করে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী অ্যামি অ্যাক্টন। এই জয়ের মাধ্যমে গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো ওহাইওতে কোনো ডেমোক্রেট নেতা গভর্নর হিসেবে নির্বাচিত হলেন। একই সঙ্গে, অ্যাক্টন ওহাইওর ইতিহাসে গভর্নর পদে নির্বাচিত প্রথম নারী হিসেবে নাম লেখালেন।

নির্বাচনী প্রচারের সময় অ্যামি অ্যাক্টনকে আর্থিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছিল। বিবেক রামাস্বামী ও তার সমর্থকরা প্রচারে বিপুল অর্থ ব্যয় করেন। ধনকুবের ইলন মাস্ক একাই রিপাবলিকান প্রার্থীর সমর্থনে গঠিত একটি রাজনৈতিক অ্যাকশন কমিটিতে অন্তত ৫০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন। এর বিপরীতে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং করোনা মহামারির সময় অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক হিসেবে কাজ করা অ্যাক্টন জীবনযাত্রার ব্যয় কমানো ও স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। নিজের কঠিন শৈশবের কথা তুলে ধরে তিনি শ্রমজীবী ও মধ্যবিত্ত ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেন। ওহাইওতে জন্ম নেওয়া অ্যাক্টন শৈশবের একটি সময় গৃহহীন ছিলেন এবং এক শীত মৌসুমে তাকে তাঁবুতে বসবাস করতে হয়েছিল।

নির্বাচনের আগে রামাস্বামী তার প্রচারণায় এমন একটি বিজ্ঞাপন ব্যবহার করেছিলেন, যেখানে অ্যাক্টনের মা তার সমালোচনা করেছিলেন। কয়েক দশক আগে অ্যাক্টনের সৎবাবার বিরুদ্ধে শৈশবে ধর্ষণের অভিযোগ ওঠার পর অ্যাক্টনের মা তার সন্তানদের অভিভাবকত্ব হারিয়েছিলেন। এই বিজ্ঞাপনটি নিয়ে ওহাইওর রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইনসহ ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের নেতাদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে ডনাল্ড ট্রাম্প বিজ্ঞাপনটির প্রশংসা করেন এবং ওহাইওর বাসিন্দা ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এর পক্ষে অবস্থান নেন। ভোট গ্রহণের কয়েক ঘণ্টা আগে রামাস্বামী ভোটারদের সাশ্রয়ী আবাসন, কম সম্পত্তি কর ও বিদ্যুৎ বিল এবং নিরাপদ সড়কের প্রতিশ্রুতি দিয়ে তাকে জবাবদিহির আওতায় রাখার আহ্বান জানান।

ওহাইওর বর্তমান গভর্নর মাইক ডিওয়াইন মেয়াদসীমার কারণে দায়িত্ব ছাড়ছেন। এর আগে কোনো নির্বাচিত সরকারি পদে দায়িত্ব পালন না করেই অ্যাক্টন অঙ্গরাজ্যটির নির্বাহী বিভাগের দায়িত্ব নিতে যাচ্ছেন। তার এই বিজয় ওহাইওতে ডেমোক্রেটদের দীর্ঘদিনের নির্বাচনী দুর্বলতার অবসান ঘটিয়েছে। ট্রাম্পের রাজনৈতিক উত্থানের পর থেকে অঙ্গরাজ্যটিতে রিপাবলিকানদের প্রভাব বাড়ায় ডেমোক্রেটরা সেখানে জয় পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিল।