যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি বড় ধরনের রাজনৈতিক সাফল্য অর্জন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলকে পেছনে ফেলে তারা কংগ্রেসের উভয় কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পথে রয়েছে। এই ফলাফলের ফলে ট্রাম্প প্রশাসনের বাকি মেয়াদের আইন প্রণয়ন ও নীতিনির্ধারণী কার্যক্রমে বড় ধরনের বাধার মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিবিসির হিসাব অনুযায়ী, সিনেটের ৩৫টি নির্বাচনি আসনের মধ্যে ২৭টির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ডেমোক্র্যাটরা ৫২টি এবং রিপাবলিকানরা ৪০টি আসন নিশ্চিত করেছে। অন্যদিকে, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ৩০০টির ফলাফল জানা গেছে। এখন পর্যন্ত ডেমোক্র্যাটরা ১৯০টি এবং রিপাবলিকানরা ১১০টি আসনে জয়ী বা এগিয়ে রয়েছে। বিবিসির পূর্বাভাস বলছে, ডেমোক্র্যাটরা প্রয়োজনীয় ২১৮টি আসন পেয়ে শেষ পর্যন্ত প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে।

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১১: ২৬আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১১: ৪৬ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক সাফল্য পেয়েছে ডেমোক্রেটিক পার্টি।