বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি তাদের ব্র্যাঞ্চ রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগের জন্য ‘রিলেশনশিপ ম্যানেজার (জেও টু ইও)’ পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্তদের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর বা সমমানের শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর নির্ধারণ করা হয়েছে।
বেসরকারি এই ফুল টাইম চাকরির বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ নভেম্বর, ২০২৬ পর্যন্ত।
Post Views: 10




