তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় চলমান আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার ঢাকা জেলা (উত্তর) পুলিশের গোয়েন্দা শাখা তাদের আটক করে।

আটককৃতরা হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. হালিম, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী। গোয়েন্দা তথ্যানুযায়ী, মো. হালিমকে আশুলিয়ার বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে এবং অন্য দুজনকে জিরাবো এলাকা থেকে আটক করা হয়।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, শ্রমিক আন্দোলনে উসকানি ও ধ্বংসাত্মক কাজে সহায়তার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতেই এই তিনজনকে আটক করা হয়েছে। বুধবার তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

এদিকে, এই আটকের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন। তিনি আটক নেতাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন। খায়রুল মামুন বলেন, সংলাপের পথ পরিহার করে গ্রেপ্তার, হামলা ও মামলার মতো পদক্ষেপ কোনো স্থায়ী সমাধান বয়ে আনবে না। বরং এ ধরনের কর্মকাণ্ড শ্রমিকদের আরও উসকে দিতে পারে। তাই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিক ও তাদের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছেন তিনি।