বিশ্বের বিভিন্ন মেগাসিটির মতো ঢাকাও বর্তমানে বায়ুদূষণের কবলে পড়েছে। বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান সপ্তম। এ সময় ঢাকার বায়ুমান স্কোর ছিল ১৫৪, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

তালিকায় সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। শহরটির স্কোর ৩৮৬, যা বায়ুর মানকে ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে নিয়ে গেছে। একই সময়ে ২৪৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ১৮৫। এরপরেই রয়েছে চীনের বেইজিং (১৭৩) এবং পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের করাচি (১৫৫)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর থাকলে বায়ুর মান ভালো এবং ৫১ থেকে ১০০ স্কোর থাকলে মান মাঝারি বা সহনীয় বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর ধরা হয়। এছাড়া ৩০১-এর বেশি স্কোর থাকলে তা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।