রাজধানীর পল্লবী থানার সি ব্লকের ৪ নম্বর অ্যাভিনিউয়ের ১২ নম্বর বাড়ির সামনে এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

এই ঘটনায় ওই কুরিয়ার সার্ভিসের শ্রমিক রমজান ওরফে বাপন (২১) গুরুতর আহত হয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুরিয়ার সার্ভিসের সামনে প্রথমে একটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পরই দ্বিতীয় ককটেলটি বিস্ফোরিত হলে সেখানে কর্মরত বাপনের শরীরে আগুন ধরে যায়, যার ফলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সন্ধ্যার পরবর্তী সময়ে এজিআর কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।