গোনাহমুক্ত জীবন আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। পরকালে জান্নাত পাওয়ার জন্য গোনাহ থেকে মুক্ত থাকা অপরিহার্য। কোরআনের বিভিন্ন সুরায় আল্লাহতায়ালা বান্দাদের গোনাহ মাফের দোয়া শিখিয়েছেন।
১. রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি। সুরা কসাসের ১৬ নম্বর আয়াতে বর্ণিত এই দোয়াটির অর্থ হলো, হে আমার রব! নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন।
সুরা মোমিনুনের ১১৮ নম্বর আয়াতে আল্লাহ শিখিয়েছেন: রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রহিমিন। যার অর্থ, হে আমাদের রব! আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু।
সুরা তাহরিমের ৮ নম্বর আয়াতে বলা হয়েছে: রব্বানা আতমিম লানা নুরানা ওয়াগফিরলানা ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কদির। এর অর্থ, হে আমাদের রব! আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন; নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্ব ক্ষমতাবান।
৪. রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওওয়াবুর রহিম। সুরা বাকারার ১২৭-১২৮ নম্বর আয়াতে বর্ণিত এই দোয়ার অর্থ, হে আমাদের রব! আপনি আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আমাদের ক্ষমা করুন। নিশ্চয় আপনি অধিক তওবা কবুলকারী ও দয়াময়।
৫. রব্বানা ইন্নানা আমান্না ফাগফিরলানা জুনুবানা ওয়াকিনা আজাবান্নার। সুরা আলে ইমরানের ১৬ নম্বর আয়াতে বর্ণিত এই দোয়ার অর্থ হলো, হে আমাদের রব! নিশ্চয় আমরা ঈমান এনেছি। অতএব, আমাদের গোনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন।




