বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দাম সমন্বয় করেছে। নতুন নির্ধারিত এই দর গত ২ নভেম্বর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্যতালিকা অনুযায়ী অলংকার বিক্রি করবেন ব্যবসায়ীরা।

বাজুসের নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গত ৩০ ও ৩১ অক্টোবর দুই দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওই দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৭ হাজার ১১৪ টাকা কমানো হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্ধারণ করে দিয়েছে বাজুস। বর্তমান বাজার দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।