ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়।
রাজধানীর ভাটারায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাংলোয় গভীর রাতে অভিযান, ৮৫ জনকে আটক ও কারাদণ্ড দেওয়ার পেছনে পুলিশের অভ্যন্তরীণ ক্ষমতার কোন্দল কাজ করেছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপের পাইপ দিয়ে ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুন আরও অন্তত এক সপ্তাহ জ্বলবে বলে জানিয়েছে বাপেক্স।
জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান জেবিআইসির গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে বৈঠক করেছেন। এতে বাংলাদেশে জেবিআইসির কার্যালয় খোলার প্রস্তাবসহ জ্বালানি, আইসিটি ও অবকাঠামো খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।
আলীবাগ থেকে মুম্বই ফেরার পথে জেটিঘাটে বিরাট কোহলি ও আনুশকা শর্মার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই আনুশকার তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন নিয়ে শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সিটি পল্লী এলাকায় দুর্বৃত্তের গুলিতে মারুফ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের অন্ধ্রপ্রদেশ ও পদুচেরির ইয়ানাম উপকূলে স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু করেছে। দুর্যোগ মোকাবিলায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ৮৯ হাজার মানুষকে।
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে বুথফেরত জরিপের সর্বশেষ আপডেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিরোধী নেতা গাদি আইজেনকোটের জোট ৫১টি করে আসন নিয়ে সমানে-সমান অবস্থানে রয়েছে।
ব্রাজিলের স্পোর্টস ট্রাইব্যুনালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শুনানির অপেক্ষায় নেইমার। দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ ছয় ম্যাচ মাঠের বাইরে থাকতে হতে পারে।
রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন রোগী।