শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি ঠেকাতে বিশেষ নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নয়টি পূজামণ্ডপের সুরক্ষায় ১২ প্লাটুন সদস্য মোতায়েন ও ছয়টি বেইজ ক্যাম্প করা হয়েছে।
শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক এমডি সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি আক্তার ও দুই গৃহকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
ভারতে শুরু হওয়া ‘ককরোচ পার্টি’ আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে প্রবাসী ভারতীয়দের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩টি গুরুত্বপূর্ণ স্থান আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন প্রতিষ্ঠানের সেবার মান ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরো ৯৫০ জনের মধ্যে এ রোগের উপসর্গ দেখা দিয়েছে।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে পাটোয়ারটেক সৈকতের একটি কাঠের রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটক নিহত হয়েছেন। দগ্ধ আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন।
ব্যবহারকারীর মৃত্যুর পর ফেসবুক প্রোফাইল স্মারক হিসেবে সংরক্ষণ বা স্থায়ীভাবে ডিলিট করার দুটি সুবিধা রেখেছে মেটা।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে ধূমপান ও অপরিচ্ছন্ন পরিবেশের দায়ে এক চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ গড়ে তুলতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি সমন্বিত পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম সাজানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাঠের অনবদ্য পারফরম্যান্স এবং মানবিক গুণাবলীর স্বীকৃতিস্বরূপ স্পেনে মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ২০২৬’ নিতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ায় দুই অস্ট্রেলীয় ভাই ও তাদের এক মার্কিন বন্ধুকে হত্যার দায়ে তিনজনকে ১৫৮ বছর ৯ মাস করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।