মেক্সিকোর উপকূলীয় বাজা ক্যালিফোর্নিয়ায় অস্ট্রেলিয়ার দুই ভাই ও তাদের এক মার্কিন বন্ধুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তিনজনকে ১৫৮ বছর ৯ মাস করে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ২০২৪ সালে মেক্সিকোয় সার্ফিং করতে গিয়ে এই বিদেশি পর্যটকেরা প্রাণ হারান। শুক্রবার এনসেনাদার একটি উপকূলীয় আদালত এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন হেসুস গেরার্দো গার্সিয়া (যিনি ‘এল কেকাস’ নামে পরিচিত), ইরিনেও ফ্রান্সিসকো ‘এন’ এবং অ্যাঞ্জেল হেসুস ‘এন’। হত্যা, সহিংসতার মাধ্যমে ডাকাতি এবং একই কায়দায় গাড়ি চুরির অপরাধে তাদের এই সাজা দেয়া হয়েছে। রায় ঘোষণার এক সপ্তাহ আগে বিচারিক প্রক্রিয়ায় তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল।

মৃত পর্যটকেরা হলেন ৩৩ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ক্যালাম রবিনসন, তার ৩০ বছর বয়সী ভাই জেক রবিনসন এবং তাদের মার্কিন বন্ধু জ্যাক কার্টার রোড (৩০)। ২০২৪ সালের এপ্রিলের শেষের দিকে তারা সার্ফিং করার উদ্দেশ্যে মেক্সিকোর এনসেনাদার কাছে পুন্তা সান হোসে এলাকায় গিয়েছিলেন। ২৭ এপ্রিল রাতে সেখানে তাঁবু খাটিয়ে অবস্থান করার পর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

কয়েক দিন তাদের সন্ধান না মেলায় জোরদার অনুসন্ধান কার্যক্রম শুরু হয়, যেখানে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই যুক্ত হয়। ব্যাপক অনুসন্ধানের পর ৩ মে পুন্তা সান হোসে এলাকার একটি ১৫ মিটারেরও বেশি গভীর কূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকের মাথায় গুলির ক্ষত ছিল।

বিচার চলাকালে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল অভিযুক্ত তিন আসামির প্রত্যেকের জন্য ২১০ বছরের কারাদণ্ড আবেদন করেছিলেন। তবে আদালত সমস্ত তথ্য-প্রমাণ বিবেচনা করে তাদের প্রত্যেককে ১৫৮ বছর ৯ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন।

আদালতের রায়কে স্বাগত জানিয়ে স্থানীয় সার্ফার সংগঠনের সভাপতি আন্তোনিও ওতানেজ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে নির্মম এই হত্যাকাণ্ডের পর থেকে ওই এলাকায় পর্যটক, বিশেষ করে সার্ফিং করতে আসা বিদেশি দর্শনার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে বলে তিনি জানান। এর আগে গত সপ্তাহে নিহত ভাইদের বাবা মার্টিন রবিনসন বলেন, আসামিদের দোষী সাব্যস্ত করার ঘটনাটি তাদের দুই ছেলে ও তাদের বন্ধুর ন্যায়বিচার পাওয়ার দীর্ঘ ও বেদনাদায়ক যাত্রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত।