২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। তালিকায় ১৫ দিন সাধারণ ও ১৪ দিন নির্বাহী আদেশের ছুটির মধ্যে সাত দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।
মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে বলে রয়টার্স-ইপসোসের এক জনমত জরিপে উঠে এসেছে।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাহপুর-আড়ালিয়া গ্রামে কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু আট বছর ধরে অকেজো পড়ে আছে। সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসী এখনো বাঁশের সাঁকো বা নৌকায় যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী ভোটের আগে সিনেটের গুরুত্বপূর্ণ সাতটি অঙ্গরাজ্যের জরিপে এগিয়ে থেকে আশার মুখ দেখছে ডেমোক্রেটিক পার্টি। তবে মিশিগানে দলীয় নেত্রীর বিরোধী প্রার্থীকে সমর্থনের ঘটনায় শেষ মুহূর্তে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক অস্বস্তি।
সাভারে পোশাক শ্রমিকদের আন্দোলনের সময় ইটের আঘাতে আহত পঞ্চম শ্রেণির ছাত্র নুরুজ্জামান সামি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়ালেও পরিবার ও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে সে সুস্থ আছে।
এশিয়ায় চীন ও জাপানের দীর্ঘদিনের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রভাব স্পষ্ট হচ্ছে বাংলাদেশের পরকাঠামো ও উন্নয়ন কৌশলেও। এ অবস্থায় মেগা প্রকল্পের ব্যয় ও বৈদেশি ঋণের ঝুঁকি ভাবিয়ে তুলছে বাংলাদেশকে।
দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত সম্প্রসারণ নিশ্চিত করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে কোনো শ্রমিক আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ। এ ধরনের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব বলে দাবি করা হয়েছে।
দীর্ঘদিন বিরতির পর হাঙ্গার গেমস ফ্র্যাঞ্চাইজিতে ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স। আসন্ন প্রিক্যুয়েল সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ মুক্তি পাবে ২০ নভেম্বর।
গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসা থেকে রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনরা আমেনার বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন।
ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।